পদ্মা ব্যাংকের সৈয়দপুর উপশাখার উদ্বোধন
রেলের শহর সৈয়দপুরের সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গী হতে আধুনিক প্রযুক্তি নির্ভর উপ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করল পদ্মা ব্যাংক লিমিটেড। উপশাখাটি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার শহিদ ডাক্তার জিকরুল হক রোডের ইঞ্জিনিয়ারিং প্লটে অবস্থিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৮ অক্টোবর উপ শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোকছেদুল মোমিন। তিনি উপস্থিত অতিথিদেরকে পদ্মা ব্যাংক থেকে আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা নিতে উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মা ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সৈয়দ তৌহিদ হোসেন। তিনি গ্রাহকদেরকে নিরাপদ, দ্রুত, আধুনিক এবং আস্থার সাথে সেবা দেয়ার অঙ্গীকার করেন। গ্রাহকরা যেন সেবার মান নিয়ে কোন অভিযোগ করতে না পারেন সে দিকে বিশেষ খেয়াল রাখতে উপশাখার কর্মকর্তাদের নির্দেশ দেন। অনুষ্ঠানে ব্যাংকের এসএমই, এগ্রি এন্ড ওমেন এন্টারপ্রেনার হেড মো. রিয়াজুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সৈয়দপুর উপ শাখায় সব ধরণের ব্যাংক হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, চেক বই ও পে অর্ডার ইস্যু, ক্লিয়ারিং চেক ও পে অর্ডার জমা, আমানত ও ঋণ সুবিধা, রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধা, ইউটিলিটি বিল জমাসহ সব ধরনের ব্যাংকিং সেবা পাওয়া যাবে। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ