চরাঞ্চলে কৃষি সম্ভাবনার উন্মোচন
আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি সংস্থা সুইসকনট্যাক্ট কৃষি পণ্য সংক্রান্ত এক উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের চরাঞ্চলের উন্নয়নে কাজ করছে। সেই উপলক্ষে ১৮ অক্টোবর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকা’য় ‘চরাঞ্চলে কৃষি সম্ভাবনার উন্মোচন কৃষি-পণ্য সংক্রান্ত সুযোগ’ শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়। এই যুগান্তকারী উদ্যোগটি মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দ্যা চরস প্রকল্পের একটি অংশ যা স্থানীয় সরকার বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ডের দূতাবাস এবং বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একটি যৌথ উদ্যোগ। প্রকল্পটি সফলভাবে দেশের উত্তরাঞ্চলের চরে বসবাসকারী ১ লাখ ৪৫ হাজার পরিবারকে ক্ষমতায়ন করেছে এবং ২০২৪ সালের জুন পর্যন্ত এটি চলমান থাকবে। প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো কৃষিখাতে কৃষি-পণ্য বাজারের প্রধান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা। যার মাধ্যমে উচ্চ-মানের বীজ সুনির্দিষ্টভাবে সুষম সার, এবং ফসল-রক্ষাকারী পণ্যের মতো গুরুত্বপূর্ণ পণ্যগুলো সহজলভ্য করতে কাজ করা। নির্ভরযোগ্য এবং জলবায়ু-সহনশীল কৃষি-পণ্যগুলো সহজলভ্য করার মাধ্যমে প্রকল্পটি পরিবেশগত জটিলতার মধ্যেও চরাঞ্চলের বাসিন্দাদের ক্ষমতায়নের চেষ্টা করছে। সেমিনারে কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং বাংলাদেশ সীড এসোসিয়েশণের এ্যাডভাইজার মো. আনোয়ার ফারুক বলেন, “চরাঞ্চলে কৃষি সম্ভাবনার উন্মোচন: কৃষি-পণ্য সংক্রান্ত সুযোগ সেমিনারের মতো উদ্যোগগুলো আমাদের কৃষি খাতের প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। চরাঞ্চলের সম্ভাবনা এবং সেখানে কৃষি উপকরণ সহজলভ্য করার মাধ্যমে আমরা কৃষকদের আরও উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যত গঠনে সাহায্য করতে পারবো। পল্লী উন্নয়ন একাডেমী এর মহাপরিচালক মো: খুরশিদ ইকবাল রিজভী বলেন, চরাঞ্চলের উন্নয়নে সকল স্টেকহোল্ডারদের আগ্রহ ও প্রতিশ্রুতি দেখে আমি আনন্দিত আজকের আলোচনাগুলো আমাদের ভবিষ্যত পরিকল্পনা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করবে, একইসাথে চরবাসীদের জীবনমান আরও উন্নত করবে বলে আমি আশাবাদী। সুইসকনট্যাক্ট বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষি খাতে গভীর অন্তর্দৃষ্টি প্রদান, কৃষি পণ্যের বিশাল সম্ভাবনা তুলে ধরা এবং এমফোরসি, বেসরকারি খাতের কৃষি-পণ্য প্রতিষ্ঠানসমূহ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ