ইনার হুইল ক্লাবের উদ্যোগে ফ্রি চক্ষু সেবা
ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল এর উদ্যোগে রাজধানীর মান্নান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় জনগণের মাঝে ফ্রি চক্ষু সেবা দেয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বর স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট ৩২৮ এর চেয়ারম্যান শাহিনা রফিক। এসময় উপস্থিত ছিলেন কিং ফরহাদ হাসপাতালের প্রাক্তন কনসালটেন্ট ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. জসিম উদ্দিন, ৪৬ নং ওয়ার্ড কমিশনার মোঃ মাসুদুর রহমান মোল্লা, মান্নান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ শফিকুল ইসলাম, ইনার হুইল ক্লাব ডিস্ট্রিক্ট-৩২৮ এর বোর্ড মেম্বারবৃন্দ এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ইনার হুইল ক্লাব ঢাকা নাইটিঙ্গেল এর প্রেসিডেন্ট আফরোজা আক্তার বাবলি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সেক্রেটারি নাহিদ ফরমান। অনুষ্ঠানে ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ইনার হুইল ক্লাব নারীদের একটি জনসেবামূলক আন্তর্জাতিক সংগঠন। যা বিশ্বের প্রায় প্রতিটি দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সংগঠনের সদস্য ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল। সংগঠনটি নারী ও শিশুদের উন্নত জীবন গঠনের পাশাপাশি দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনের মানোন্নয়নে কাজ করে আসছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও পরিবেশ উন্নয়ন। একই সঙ্গে বন্ধুত্ব ও অবলম্বন বাড়ানোর প্রত্যয়ে নিয়োজিত রয়েছেন এ সংগঠনের প্রতিটি সদস্য। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ