ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বিনামূল্যে এসো খাই" মেহমান খানার উদ্যোগে গরীব ও দুঃস্থদের মাঝে মোরগ পোলাও বিতরন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২০-১০-২০২৩ বিকাল ৫:১২
টাঙ্গাইলের জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গনে দরিদ্র ও ক্ষুধার্ত মানুষের জন্য ব্যতিক্রমী এক আয়োজন এসো খাই, মেহমানখানায়। প্রবাসী করিম মোহাম্মদ বিপ্লব এর অর্থায়নে মেহমান খানার উদ্যোগে প্রতি মাসের ২য় ও ৪র্থ শুক্রবার এভাবেই গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় ২০ অক্টোবর শুক্রবার জুম্মার নামাজের পর টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে প্রায় ২ শতাধিক ক্ষুধার্ত মানুষের মাঝে মোরগ পোলাও  বিতরণ করা হয়। ওই প্রবাসীর পক্ষে খাবার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মোঃ নুর উদ্দিন জামালী, মানবতাবাদী মোঃ মতিয়ার রহমান মতিন, সৈয়দ মাহমুদ সালেহ শাহী 'সহ অন্যান্য মুসল্লিরা।
এই মহৎ কাজের আয়োজকগণ বলেন,  মানুষের কল্যানেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। মসজিদ প্রাঙ্গণে ক্ষুধার্ত ও দরিদ্র অসহায় কিছু মানুষকে এক বেলা হলেও খাবারের ব্যবস্থা করতে পেরে আমরা খুবই আনন্দিত। সত্যি এ এক অন্য রকম অনুভুতি যা কোটি টাকা খরচ করেও হয়তো পাওয়া  যাবে না। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্। আমাদের প্রবাসী বন্ধু করিম মোহাম্মদ বিপ্লবের আর্থিক সহযোগিতায় গরীব অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এটা আমাদের নৈতিক দায়িত্ব। দেশ ও সমাজকে এগিয়ে নিতে হলে আমাদের সকলের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাই জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল দরিদ্র মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। তাহলে সমাজ হবে উন্নত, দেশ হবে সমৃদ্ধ। ক্ষুদ্র প্রচেষ্টায় এ আয়োজন সংগঠনের সকল সদস্যদের অনুপ্রাণিত করেছে। প্রবাসী করিম মোহাম্মদ বিপ্লব এর নামে "করিম ফাউন্ডেশন" মেহমান খানার উদ্যোগে প্রতি মাসের ২য় ও ৪র্থ শুক্রবার বিভিন্ন মসজিদে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা