ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলের চরাঞ্চলে দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের আর্থিক সম্মাননা


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২০-১০-২০২৩ রাত ১০:৪৩
 টাঙ্গাইলের প্রত্যন্ত চরাঞ্চলে দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের আর্থিক সম্মাননা দিয়েছে মৌলভী আব্দুস সবুর মাস্টার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন। টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের "খাঁস কাকুয়া উচ্চ বিদ্যালয়ে'র প্রতিষ্ঠাতা মৌলভী আব্দুস সবুর মাস্টারের নামে প্রতিষ্ঠিত সংগঠনের পক্ষ থেকে ওই বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের এ সম্মাননা দেয়া হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভী আব্দুস সবুর মাস্টার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ শাহ আলম কবির। এরপর এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাঁস কাকুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ফাউন্ডেশনের সহ-সভাপতি ডাঃ মোঃ শাহাদৎ হোসেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ আশরাফ আলী, মৌলভী আব্দুস সবুর মাস্টার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের মহাসচিব শাহনাজ বেগম (লাইজু), অতিরিক্ত মহাসচিব মোঃ ফিরোজ আহমেদ, যুগ্ম মহাসচিব ডাঃ মোঃ শাহ আলম, কোষাধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, প্রচার সম্পাদক মোঃ আসাদুজ্জামান, প্রাক্তন শিক্ষক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম মোল্লা,  সহকারী শিক্ষক মোঃ ইব্রাহিম, ইউপি সদস্য  কামাল মোল্লা, আব্দুল হাই, মোঃ মনজুরুল হক, মোঃ ফারুক মোল্লা, আমিরুল ইসলাম ও মোঃ সোলায়মান 'সহ আরো অনেকেই। 
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষক ইমন সরকার ও রিপন মিয়া।
আয়োজকগণ বলেন,  দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের কল্যানে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। প্রথমবারের মতো এই আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। সত্যি এ এক অন্য রকম অনুভুতি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্। এটা আমাদের নৈতিক দায়িত্ব। দেশ ও সমাজকে এগিয়ে নিতে হলে আমাদের সকলের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাই জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে আমাদের দাঁড়াতে হবে। তাহলে জাতি হবে শিক্ষিত, দেশ হবে সমৃদ্ধ। 

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত