ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নেত্রকোণায় ৪৮ বোতল ভারতীয় মদসহ কারবারী আটক


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২১-১০-২০২৩ দুপুর ১:৪৫

নেত্রকোণায় ৪৮ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারীকে আটক করেছে কলমাকান্দা থানা পুলিশ। আটক নিকলেস সরকার (৩০) নেত্রকোণা পৌরশহরের পুকুরিয়া এলাকার নিরঞ্জন সরকারের ছেলে। এ কাজে ব্যবহৃত একটি প্লাটিনা ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

শনিবার (২১ অক্টোবর) গোপন তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৬টার দিকে কলমাকান্দার উব্দাখালী সেতুর দক্ষিণ পার্শ্বে চেকপোষ্ট বসায় পুলিশ। এ সময় মাদকসহ নিকলেস সরকারকে আটক করতে সক্ষম হয় পুলিশ। সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ও উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলামে নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন।

কলমাকান্দার থানার ওসি আবুল কালাম সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে একই দিন দুপুরের দিকে জেলা আদালতে প্রেরণ করা হবে।

একাধিক সূত্রে জানা গেছে, প্রায় দিনেই কলমাকান্দার সীমান্ত এলাকা দিয়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মোটরসাইকেল, অটোরিকশা ও পিকআপ ভ্যানে করে অন্যান্য মালামালের সাথে অভিনব কৌশলে জেলা শহরসহ দেশে বিভিন্ন স্থানে মাদক পাচার হয়ে আসছে। এমনকি মাদক পাচার কাজে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও ব্যবহার করে থাকেন মাদক কারবারীরা। কলামাকান্দার কয়েকটি পয়েন্টে বস্তা পরিবর্তন করে ভারতীয় চিনি ছাড়াও কম্বল ও প্রসাধনী সামগ্রী পিকআপ ভ্যান, ট্রাক ও বিভিন্ন পরিবহনে মাধ্যমে প্রতিনিয়ত দেশের অভ্যন্তরে সরবরাহ করছে চোরাচালান সিন্ডিকেট।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ