ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ইনার হুইল ক্লাবের গুলশানে র‌্যালি


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৩-১০-২০২৩ দুপুর ৪:৩৫

স্তন ক্যানসার সম্পর্কে নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে রাজধানীর গুলশান এলাকায় এক বড় র‌্যালি এবং লিফলেট বিতরণ কর্মসূচি আয়োজন করে ইনার হুইল ক্লাব। সেই সাথে কয়েকজন স্তন ক্যান্সার আক্রান্ত দুঃস্থ মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সম্প্রতি এই আয়োজনের নেতৃত্বে ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট রিনা ইসলাম ও সেক্রেটারি আইভি মামুন।

ইনার হুইল ক্লাব অফ গুলশান লেক সিটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। সামাজিক দায়বদ্ধতা থেকেই মানুষ মানুষের জন্য কাজ করে যায়। আর তাই একতাবদ্ধ ভাবে জনকল্যাণমূলক কাজ তথা সুবিধাবঞ্চিত শিশু ও নারীদের জীবনযাত্রার উন্নয়নে এক মহতী প্রতিষ্ঠানের মাধ্যমে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে গুলশান লেক সিটি ক্লাবের সদস্যরা।

ইতিমধ্যেই ( ২০২৩-২০২৪) বছরে বিভিন্ন উন্নয়নমূলক প্রজেক্ট ও ফেলোশীপের মধ্য দিয়ে ক্লাবটির কার্যক্রম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় প্রতি মাসেই মিটিং ও বিভিন্ন  সামাজিক কাজের আলোচনা করা হয় এবং পদক্ষেপ গ্রহণ করা হয়।  গত কয়েকমাস  যাবৎ ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা দেয়। এর জন্য গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর সচেতনতায় গুলশানে গরীব দুঃস্হদের মাঝে  মশারী, ওষুধ, এবং ফ্যান বিতরণ করা হয়। এছাড়াও গুলশানে বৃক্ষ রোপন করা হয়।   

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত