ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমিতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কীম বিষয়ে কর্মশালা


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৩-১০-২০২৩ বিকাল ৫:৮

২১ অক্টোবর শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমীতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কীম বিষয়ে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন।

কর্মশালায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম এবং ব্যাংকের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মোঃ আবদুর রহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যাংকের ট্রেনিং একাডেমীর প্রিন্সিপাল মোঃ সাইদুর রহমান।

বাংলাদেশের অর্থনীতিকে কর্মসংস্থানমুখী ও শিল্পভিত্তিক করার লক্ষ্যে সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের মাঝে সহজশর্তে বিনিয়োগ সুবিধা নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন খাতে পুনঃঅর্থায়ন স্কীমসমূহ পরিচালনা করে আসছে।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি শুরু থেকেই গ্রাহক পর্যায়ে উক্ত স্কীমসমূহের আওতায় উল্লেখযোগ্য বিনিয়োগ বিতরণ নিশ্চিত করেছে। দেশের এসএমই খাতকে অধিকতর গতিশীল এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক ৪০টি  শাখার বিনিয়োগ কর্মকর্তাদের অংশগ্রহণে পুনঃঅর্থায়ন স্কীমসমূহের উপর উক্ত কর্মশালার আয়োজন করে। 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত