ঢাকা শনিবার, ৬ জুন, ২০২৬

বিশ্ব আয়োডিন দিবসের উপর আলোচনা


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৩-১০-২০২৩ বিকাল ৫:১৪

আয়োডিন অভাবজনিত সমস্যা একটি অনস্বাস্থ্য সমস্যা। এ সমস্যা নিরসনকল্পে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২১ অক্টোবর পৃথিবীর বিভিন্ন দেশে বিশ্ব আয়োডিন দিবস উদযাপিত হয়। বাংলাদেশে এই প্রথম স্বল্প পরিসরে বিশ্ব আয়োডিন দিবস উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে বিসিক ভবন, তেজগাঁও, ঢাকায় বিশ্ব আয়োডিন দিবস-২০১৩' এর উপর আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ নুরুজ্জামান, বিসিকের পরিচালক (অর্থ) মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) মোঃ আহসান কবীর, পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) মোহাম্মদ জাকির হোসেন, পরিচালক (প্রশাসন) জনাব শ্যামলী নবী, পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) কাজী মাহাবুবুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সহযোগী সংস্থা নিউট্রিশন ইন্টারন্যাশনালের (এনআই) কান্ট্রি ডিরেক্টর সারকা সিরাজ, গেইনের পোর্টফোলিও লিড ড. আশেক মাহমুজ, বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খালেদা ইসলাম, পরিচালক, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউট এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গুলজারুল আজিজ, খাদ্য প্রযুক্তি বিভাগ আলোচনা অনুষ্ঠানে বিজ্ঞ আলোচক হিসেবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, লবণ মিল মালিক, সাধারণ ভোক্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ২০০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিসিকের লবণ সেল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহায়তা প্রদান করেছে। উন্নয়ন সহযোগী সংস্থা নিউট্রিশন ইন্টারন্যাশনাল (এনআই)

Sunny / Sunny

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের র‍্যালি অনুষ্ঠিত

নেস্‌লে বাংলাদেশ পিএলসি পরিদর্শনে সুইজারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এনআরবিসি ব্যাংকে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু

বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা

১৪তম ঈদ আনন্দ ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ও বিনোদন প্রতিযেগিতা-২০২৬ অনুষ্ঠিত

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

“গ্লোবাট ট্রিপল বোনাস অফার” কনজ্যুমার ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন

এনআরবিসি ব্যাংকের সদ্যনিয়োগপ্রাপ্ত এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঈদ উপহার পেলেন ২৮,৩৬৫ জন আনসার-ভিডিপির সদস্য ও কর্মচারী