রূপগঞ্জে কবিরাজের দেয়া রুটিপড়া খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করতে কবিরাজের দেয়া রুটিপড়া খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের বৃদ্ধ ও নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এ সময় এক প্রবাসীর বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (৮ আগস্ট) দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের গুতুলিয়া এলাকায় ঘটে এ ঘটনা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গুতুলিয়া এলাকার আলাউদ্দিনের ছেলে আব্দুর রহিমের একটি মোবাইল ফোন চুরি বা হারিয়ে যায়। আর মোবাইল উদ্ধার হওয়ার লক্ষ্যে আব্দুর রহিম বন্দর উপজেলার মদনপুর ইস্পাহানি এলাকার এক কবিরাজের কাছ থেকে রুটিপড়া নিয়ে আসে। এ রুটিপড়া আলী হোসেনের ছেলে জজ মিয়াসহ তাদের পরিবারের সদস্যদের জোর করে খাওয়ানো শুরু করে। একপর্যায়ে জজ মিয়ার পরিবারের সদস্য প্রবাসী ফারুক মিয়াকে একটি রুটির স্থলে ৫টি রুটি খেতে দেয়া হয়। রুটি খেতে অস্বীকৃতি জানালে প্রতিপক্ষ আব্দুর রহিমসহ তার লোকজন প্রবাসী ফারুককে এলোপাতাড়ি পেটাতে থাকে।
এ সময় প্রবাসী ফারুককে বাঁচাতে পরিবারের লোকজন এগিয়ে এলে প্রতিপক্ষ আব্দুর রহিম, মাসুম,সুমন, ওসমান, শামিম, আজিজুল, শহিদুল, সাত্তার সীমান্তর, আলাউদ্দিন, বিল্লালসহ ২৫-৩০ জনের একদল লোক সন্ত্রাসী কায়দায় রামদা, চাপাতি, কুড়াল, ছোরাসহ ধারালো ও দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে জজ মিয়া ও প্রবাসী ফারুকের বসতবাড়িসহ পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা মহিজউদ্দিনের ছেলে ইসলাম উদ্দিন, ইসলাম উদ্দিনের ছেলে প্রবাসী ফারুক ও আনোয়ার আলীর ছেলে নাঈমকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে আহতদের বাঁচাতে এগিয়ে এলে আনোয়ার আলীর স্ত্রী মানসুরা, আলী হোসেন ও ছেলে জজ মিয়া, ইসলাম উদ্দিনের স্ত্রী আয়েশা আক্তার ও আমির উদ্দিনের স্ত্রী আয়েশা বেগমকে পিটিয়ে আহত করে। পরে যারা আহত হয়েছেন তারাসহ তাদের লোকজন পাল্টা হামলা চালায়। হামলায় প্রতিপক্ষের আরো চারজন আহত হন।
শুধু তাই নয়, উভয়পক্ষের লোকজন একে অপরের বসতবাড়িতে হামলা ও ভাংচুর চালায়। ঘটনার সময় গুতুলিয়া গ্রামের লোকজন ছোটাছুটি করতে শুরু করে। এ সময় পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্রর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় আবারো হামলা, ভাংচুর ও আহতের ঘটনা ঘটতে পারে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের ঘটনা আমার জানা নেই। এছাড়া এ ধরনের ঘটনার ব্যাপারে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। তারপরও ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied