ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে স্থানীয় পত্রিকার সম্পাদকদের প্রশিক্ষণ ও সনদ প্রদান


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৪-১০-২০২৩ দুপুর ১২:২৯
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকার সম্পাদকদের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত  হয়েছে। DW Akademie ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের যৌথ আয়োজনে ২২-২৩ অক্টোবর '২৩ দুই দিনব্যাপী Consultation workshop for editors of regional media Outlets শীর্ষক এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নূরুন নাহার হেনা সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফারুক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম সচিব মোঃ নজরুল ইসলাম। DW Akademie-র (বাংলাদেশ, ভারত ও আফগানিস্তান ) প্রোগ্রাম ডিরেক্টর মিজ প্রিয়া ইজেলবর্ন কর্মশালায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, 
আঞ্চলিক সাংবাদিকদের সমস্যা ও প্রয়োজনীয়তা চিহ্নিত করতেই এই 2 দিনের কর্মশালা। আমরা সেই অনুযায়ী আমাদের পরবর্তী কার্যক্রম ডিজাইন করব। মহাপরিচালক প্রশিক্ষণ কর্মশালার গুরুত্ব তুলে ধরে তাঁর বক্তব্যে মফস্বল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন যে, মফস্বল থেকে প্রচারিত সংবাদ সবসময় স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত আসে না। মফস্বলের সংবাদ আপামর জনগণ যেন জানতে পারে তিনি সে আহবান জানান। সাংবাদিকদের নিয়ে এ আয়োজন পর্যায়ক্রমে অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।  অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক, DW Akademie এর প্রতিনিধি ফাহমিম ফেরদৌস ও পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজ। প্রশিক্ষন কর্মশালা উদ্বোধনের দিন প্রশিক্ষক ছিলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল। প্রশিক্ষণ কর্মশালায় সমগ্র বাংলাদেশের ২৬ টি জেলা থেকে অংশগ্রহণকারী স্থানীয় পর্যায়ে প্রকাশিত পত্রিকার সম্পাদক ও প্রকাশকগণকে সনদপত্র প্রদান করা হয়।
কর্মশালা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক (দৃশ্যসজ্জা ও রেখায়ন প্রশি.) আব্দুল মান্নান । সমন্বয়ক ছিলেন সহকারী পরিচালক (গণযোগাযোগ প্রশিক্ষণ) সাইফুন্নাহার তন্বী। গণসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন আবদুল হান্নান।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত