গোবিন্দগঞ্জে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন পালিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর ররহমান বাবলুর সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে সকালে ফুল দিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।
রোববার (৮ আগস্ট) বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জননেতা আতাউর রহমান সরকার, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান। সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বিরু, যুগ্ম-সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউপির চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ, সাংগঠনিক সম্পাদক ও কোচাঁশহর ইউপির সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মণ্ডল, প্রচার সম্পাদক নুরে আলম সিদ্দিক, দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খানুন, উপ-প্রচার সম্পাদক অধ্যক্ষ আব্দুর নুর, উপজেলা কৃষক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক জালাল উদ্দীন রুমিসহ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক রাজু সরকারসহ নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর