বার্জার তরুণ শিল্পী প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরস্কার হস্তান্তর
রাজধানীর গুলশান ক্লাবে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ২৮ তম বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দেশের উদীয়মান চিত্রশিল্পীদের উৎসাহ দেওয়ার লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের আয়োজনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিযোগিতায় এ বছর ‘জার্নি বাই বাস’ শীর্ষক চিত্রকর্মের জন্য প্রথম স্থান অধিকার করেছেন মো. ইমতিয়াজ ইসলাম। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মো. আশরাফুল আলম এবং তৃতীয় স্থান অধিকার করেছেন আরিফুল ইসলাম বাচ্চু।
এ ছাড়া আহসানা নাসরীন হক অঙ্গনা, রাকিব শান্ত ও সহদেব বিশ্বাস যথাক্রমে ৪ অর্থ,৫ম ও ৬ষ্ঠ স্থান অধিকার করেছেন। এবারের আসর সফলভাবে সম্পন্ন করার জন্য বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালি চৌধুরী সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আমরা তরুণ চিত্রশিল্পীদের দুর্দান্ত কিছু চিত্রকর্ম দেখতে পেয়েছি। আমার বিশ্বাস, সমাজের ক্যানভাসে এই শিল্পীদের সৃজনশীলতার সাহসী স্ট্রোকগুলো ছড়িয়ে দেবে অনুপ্রেরণার উৎস। তাঁদের রঙেই আমরা শিখব জীবন উদ্যাপনের মন্ত্র।’বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. মহসীন হাবিব চৌধুরী বলেন, ‘তরুণ চিত্রশিল্পীদের এই সৃজনশীলতার রঙে দূর হবে সকল কুসংস্কার। বার্জারের পক্ষ থেকে কৃতজ্ঞতা আমাদের পুরো আর্টিস্ট কমিউনিটির প্রতি, যাঁরা ২৭ বছর ধরে আমাদের এই আয়োজনের পাশে আছেন।’প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর চেয়ারপারসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন বলেন, ‘প্রতিযোগিতার বিচারক হিসেবে কাজ করতে গিয়ে আবারও প্রমাণ পেয়েছি যে, বাংলাদেশের শিল্পীরা অত্যন্ত মেধাবী এবং সম্ভাবনাময়।
মেধাবী এই শিল্পীদের জন্য চমৎকার একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার বার্জারের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। প্রতিযোগিতার এবারের ২৮ তম আয়োজন-সহ আমরা এখন পর্যন্ত বার্জারের এই প্ল্যাটফর্ম থেকে পুরস্কৃত করেছি দেড় শতাধিক শিল্পীকে, যা বাংলাদেশের আর্ট সেক্টরে নিঃসন্দেহে সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব রাখবে।’ এ বছর প্রতিযোগিতায় চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন ছাড়াও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রিন্টমেকিং বিভাগের চেয়ারপারসন আসমিতা আলম শাম্মী, অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইকবাল আলী, কারুশিল্প বিভাগের চেয়ারপারসন মোহা. জাহাঙ্গীর হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা (অঙ্কন ও চিত্রায়ণ) বিভাগের সহকারী অধ্যাপক নাজমুন নাহার কেয়া এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ডিপার্টমেন্ট অব ফাইন আর্টসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো. মাইদুল ইসলাম খান।
অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পক্ষে আরও উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার তানজিন ফেরদৌস আলম এবং বিভিন্ন কর্মকর্তা।
বিজ্ঞপ্তি
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ