রেলের টিকেট বিক্রি শুরু
চলমান কঠোর বিধিনিষেধ ১১ আগস্ট থেকে শিথিল করেছে সরকার। ওই দিন থেকে ৩৮ জোড়া আন্তঃনগরসহ ৬৮ জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এ লক্ষ্যে সোমবার সকাল ৮টা থেকে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে।
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, পুর্বে অর্ধেক সিট ফাঁকা রাখার কথা বলা হলেও যাত্রীদের চাপে স্বাস্থ্য বিধি নিশ্চিত করা সম্ভব হয় না। সেই সাথে আর্থিকভাবে ক্ষতিও হচ্ছে রেলের। এসব কারণে এবার শতাভাগ আসনের টিকিট বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে।
তবে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানা এবং সবার মাস্ক পরা নিশ্চিত করার চেষ্টা থাকবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম জানান, ট্রেনের ৫০ শতাংশ টিকেট অনলাইন ও মোবাইল অ্যাপ ক্রয় করা যাবে। আর বাকি অর্ধেক টিকেট কাউন্টার থেকে ক্রয় করা যাবে।
করোনা বিস্তার রোধে গত ১ জুলাই থেকে দুই সপ্তাহ সারাদেশে কঠোর বিধিনিষেধ জারি করলে রেল চলাচল বন্ধ হয়ে যায়। তবে ঈদুল আজহার জন্য আট দিনের বিরতি দিয়ে আবার কঠোর বিধিনিষেধ শুরু হয়। গত ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ পরবর্তিতে ১১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।
প্রীতি / প্রীতি
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস
ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে
প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী
দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী
ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ