ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

লালমোহনে ইঞ্জি: নোমানের আগমনে শান্ত জনপদ অশান্ত জনমনে আতঙ্ক


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২৩ দুপুর ৩:৪২
ভোলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে। ভোলা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আবু নোমানের আগমনে লালমোহন ও তজুমদ্দিনে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। 
 
স্থানীয় সুত্রে জানা যায় আগামীকাল বৃহস্পতিবার ২৬ অক্টোবর সকালে ঢাকা থেকে লালমোহনে আসেন ইঞ্জি: মোঃ আবু নোমান হাওলাদার, তার সাথে ঢাকা থেকে প্রায় ৭ শতাধিক লোক আসে তাদের মধ্যে বেশির ভাগই বিএনপি, ডাকাত ও সন্ত্রাসী বাহিনী বলে অভিযোগ এলাকাবাসীর। ঢাকা থেকে এসে লালমোহনের বিভিন্ন স্থানে পথসভা করেন ইঞ্জিনিয়ার আবু নোমান। 
 
পাশাপাশি বিশৃঙ্খলা ঠেকাতে মাঠে শক্ত অবস্থানে ছিল ভোলা-৩ আসনের বর্তমান সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওনের সমর্থক ও আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, ২৮ তারিখে বিএনপির কর্মসূচি মোকাবেলায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ যোগ দিতে ঢাকায় অবস্থান করছেন সংসদ সদস্য শাওন।
 
তবে এরই মধ্যে নোমান সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিভিন্ন স্থানে মাইক্রোবাস ও মোটরসাইকেল ভাঙচুর করার। এদিকে শান্ত পরিবেশ রাখতে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে। 
 
এবিষয়ে অভিযোগ করে লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল হাওলাদার বলেন, শান্ত লালমোহনে অশান্তি সৃষ্টি করতে ইঞ্জিনিয়ার নোমান ঢাকা থেকে সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসছে এতে করে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে নোমানের নেতৃত্বে আমাদের আ: লীগের একটি অফিসে ভাঙচুর করে। রিজার্ভ লঞ্চে ঢাকা থেকে অস্ত্রসস্ত্র সহ লালমোহনে প্রবেশ করেন নোমান। তিনি আরও বলেন ভোলা-৩ আসনে সংসদ সদস্য নূরনবী চৌধুরী শাওনের বিকল্প কেউ নেই, এমপি শাওনের নেতৃত্বে লালমোহন ও তজুমউদ্দিনে ব্যাপক উন্নয়ন হয়েছে, শাওন ভাইয়ের সাজানো ফুলের বাগানে, একটি কুচক্রী মহল বিনষ্ট করার চেষ্টা করছে। তিনি আরো বলেন বিএনপি জামাতের লোকজন নিয়ে এসে লালমোহন-তজুমদ্দিনে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে ইঞ্জি: নোমান, তিনি কোনদিন আওয়ামী লীগ করেননি উড়ে এসে জুড়ে বসতে কাউকে দেওয়া হবে না। 
 
এবিষয়ে স্থানীয়রা অভিযোগ করে বলেন, ইঞ্জিনিয়ার নোমানের আগমনে আমরা আতঙ্কে আছি, নোমান সাহেব ঢাকা থেকে অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী বাহিনী এসে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছেন। 
 
এ বিষয়ে জানতে ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার কে একাধিকবার ফোন করলেও প্রতিবেদকের ফোন তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 
 
অতিরিক্ত পুলিশ সুপার লালমহোন সার্কেল মোঃ বাবুল আকতার জানান, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পরিবেশ সুষ্ঠু রাখতে কঠোর অবস্থানে রয়েছে, এবং আমরা দুই গ্রুপের সাথে কথা বলেছি দুই গ্রুপ দুইদিকে অবস্থান করছে, এক গ্রুপ মঙ্গল শিকদার ও অন্য গ্রুপ লালমোহন পৌরসভায় অবস্থান করছে। এখন পর্যন্ত কোন আইন-শৃঙ্খলার অবনতি ঘটেনি, অপীতিকর কোন ঘটনা আশঙ্কা দেখা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়