জবির নতুন ছাত্রকল্যাণ পরিচালক ড. আল-আমীন
আগামী দুই বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণের পরিচালক হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জি. এম. আল-আমীনকে নিযুক্ত করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর প্রথম সংবিধির ১৪(১) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য পরিচালক (ছাত্রকল্যাণ) পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জি. এম. আল-আমীনকে হিসেবে নিযুক্ত করা হলো।
বিজ্ঞপ্তিতে আরোও বলা হয়, দায়িত্ব পালনকালে তিনি বিধি মোতাবেক ভাতাদি ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।
উল্লেখ্য, এরআগে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম দ্বিতীয় মেয়াদে ছাত্রকল্যাণের দায়িত্ব দেওয়া হয়। তিনি দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করলে তার নিয়োগটি বাতিল করা হয়।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied