ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২৬-১০-২০২৩ দুপুর ৪:৫১

কুড়িগ্রামের উলিপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা চত্তরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৩-২০২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পৌরসভা সহ ১৩ টি ইউনিয়নের ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে ১ বিঘা জমির জন্য পিয়াজের বীজ ১ কেজি, ডিএপি ২০ কেজি, এমওপি ২০ কেজি ছাড়াও বায়োডার্মা ১ কেজি, অটিস্টিন ১০ গ্রাম, রোভলাল ২০ গ্রাম, পলিথিন ১৫০ বাঃমিঃ, বাশ ৪টি ও নাইলন সুতা বিতরণ করা হয়। 
উল্লেখ্য যে, বীজ ও সার বিতরণের আগে সকল কৃষকদের উপজেলা হলরুমে পিয়াজের চাষ সম্পর্কে পরামর্শ দেয়া হয়।
উক্ত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মো. মোশারফ হোসেন, কৃষিবিদ ড. রবিউল হাসান, ধান গবেষণা ইনস্টিটিউট, রংপুর, কৃষিবিদ মো. মুকিত বিন লিয়াকত ও সিনিয়র মৎস অফিসার তারিফুর রহমান প্রমুখ। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির