মোহনগঞ্জে ২৬ কেজি গাঁজাসহ ৫ মাদককারবারি আটক
নেত্রকোণায় ২৬ কেজি গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক থেকে গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা চারটি স্কুল ও একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ২৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলো- মৃত আ. মান্নানের ছেলে মো. বেলাল মিয়া (৫০), মৃত হাসিমের ছেলে মো. জামাল মিয়া (৩৫), মৃত তাহের মিয়ার ছেলে মো. ফিরোজ আহাম্মেদ (২২), মৃত হাসিম মিয়ার ছেলে মো. শাকিল মিয়া (২২) ও মো. মরম আলীর ছেলে মো. ইকবাল মিয়া (১৮)। তারা সকলেই হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন ইকরতলী গ্রামের বাসিন্দা।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন নেত্রকোণা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান