খুমেক ল্যাবে ১২৬ জনের করোনা শনাক্ত, আক্রান্ত দুই শিশুকে হাসপাতালে ভর্তি
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে, যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৫১ শতাংশ। রোববার (৮ আগস্ট) রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার করোনা শনাক্তের হার ছিল ২৪ দশমিক ২৭ শতাংশ ও বৃহস্পতিবার করোনা শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৭৯ শতাংশ।
তিনি জানান, খুমেকের পিসিআর মেশিনে মোট ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১২৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এরমধ্যে খুলনার ৩১২টি নমুনা পরীক্ষায় নতুন করে ১১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটের ৫ জন, যশোর ৭ জন, নড়াইল ২ জন, গোপালগঞ্জ ১ ও ঝিনিইদহের ১ জন রয়েছেন।
এদিকে খুলনায় প্রথমবারের মতো করোনায় আক্রান্ত দুই শিশুকে ২০০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, শনিবার বিকেল পৌনে ৫টায় খুলনার বটিয়াঘাটা উপজেলার কল্যাণশ্রী গ্রামের শাহজাহান খাঁর ছয় মাসের শিশু পুত্র আমীর হামজাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবারে অন্য কেউ করোনায় আক্রান্ত হয়নি। এছাড়া একই দিন বিকেলে ওই উপজেলার হোগলবুনিয়া গ্রামের কুমারেশ বালার ৯ মাসের শিশু পুত্র সুমন বালাকে হাসপাতালে ভর্তি করা হয়। সুমনের মা সুজাতা বালাও (২৭) করোনা আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি জানান, এর আগে করোনায় আক্রান্ত শিশুদের বহির্বিভাগ থেকে পরামর্শ দেয়া হয়। তারা বাড়িতে থেকে চিকিৎসা নিয়েছে। এই প্রথম খুলনায় হাসপাতালে করোনা আক্রান্ত শিশু রোগী ভর্তি হলো।
শিশু আমীর হামজার পরিবারের সদস্যরা জানান, শিশুটি কিভাবে করোনায় আক্রান্ত হলো তা বলতে পারছেন না তারা।
এমএসএম / জামান
শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা
উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ
২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন
ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি
ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী
ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার মৃত্যুদন্ড
আদমদীঘিতে বগুড়া জেলা প্রশাসকের গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ
শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: দরিদ্র চালককে ভ্যানগাড়ি প্রদান
বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা
ঘোড়াঘাটে তাসফিয়া হত্যার রহস্য উন্মোচন