ফিলিস্তিনে বর্বরতা বন্ধের দাবিতে মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনের বর্বরোচিত হামলার প্রতিবাদে স্বপ্নের আলো যুব সংঘের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করেন প্রতিষ্ঠানটির কর্মী সহ মোহাম্মদপুরের স্থানীয় বাসিন্দারা। এসময় প্রায় অর্ধশত লোক মিছিলে যোগ দেন।
মোহাম্মদপুরে স্বপ্নের আলো যুব সংঘের উদ্যোগে ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরতা বন্ধের দাবিতে মোহাম্মদপুরে যুব সংঘের উদ্যোগে ২৭ অক্টোবর শুক্রবার জুমার নামাজের পর বিশাল সোডাউন দেওয়া হয় এতে নেতৃত্ব দেন যুব সংঘের প্রতিষ্ঠা কর্মকর্তারা, আমান উল্লাহ আমান, মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ বাদল। আল্লাহ করিম জামে মসজিদ থেকে যুব সংঘের কর্মীরা মোহাম্মদপুর টাউন হল ঘুরে তিন রাস্তায় মোড়ে এসে শেষ করেন মিছিলটি।
এ সময় বক্তারা বলেন অতিবিলম্বে ফিলিস্তিনের উপরে ইজরাইলি বর্বরতা বন্ধ করতে হবে আমাদের প্রথম কেবলা আল আকসা মসজিদ রক্ষা করতে আমরা যেকোনো সময় প্রস্তুত আছি।অতিবিলম্বে গাজায় শিশু হত্যা বন্ধ করতে হবে। এ সময় বক্তারা আরও বলেন বিশ্বের মুসলিম জেগে ওঠো আল আকসা মসজিদ রক্ষা করো। ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের ২০ দিন ধরে চলছে কিন্তু এখনো যুদ্ধ বন্ধের কোনো আভাস পাওয়া যাচ্ছে না। ৮ অক্টোবর হামাসের হামলার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু। হামাসের এই হামলার পরপরই পাল্টা হামলা চালায় ইসরায়েল। এখনো এ যুদ্ধ চলছে, প্রতিদিন ঝরছে তাজা প্রাণ। এ যুদ্ধের সর্বশেষ অবস্থা হচ্ছে এখনো যুদ্ধ চলছে কিন্তু বিশ্ব মুসলিম নেতারা চুপ করে বসে আছেন। বাংলাদেশের একাধিক সংগঠন ও ইসলামি নেতাদের বিভিন্ন সময় মাঝে মাঝেই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছিলেন এখনো একাধিক সংগঠন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজকে স্বপ্নের আলো যুব সংগঠনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং তারা মোহাম্মদপুরে বিভিন্ন স্থান ঘুরে মোহাম্মদপুর তিন রাস্তায় শেষ করেন মিছিলটি।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ