আপনার অজান্তেই যে ২০ অ্যাপস ব্যাটারির আয়ু কমায়
স্মার্টফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার জন্যেও দায়ী জনপ্রিয় কিছু অ্যাপ। সম্প্রতি এক রিপোর্টে এমনই ১০০টি অ্যাপের তালিকা প্রকাশিত হয়েছে। দেখে নিন সেই তালিকার সেরা ২০টি অ্যাপ।
ইনস্টাগ্রাম : হোয়াটসঅ্যাপের পরেই এই তালিকায় রয়েছে ইনস্টাগ্রাম। প্রসঙ্গত এই দুটি সোশ্যাল প্ল্যাটফর্মের মালিক ফেসবুক।
জুম : করোনাকালে ভিডিও কলের জনপ্রিয়তার পরেই সামনে এসেছে জুম অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে একসঙ্গে ১০০ জন ভিডিও কনফারেন্সে যোগ দিতে পারেন।
উবার : জনপ্রিয় এই ক্যাব অ্যাপও ফোনের ব্যাটারি শেষ করার অন্যতম কারণ।
ইউটিউব : গুগলের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। এটা বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম।
আমাজন : এই ই-কমার্স অ্যাপের জন্যেও ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়।
টিন্ডার : জনপ্রিয় এই ডেটিং অ্যাপও ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার অন্যতম কারণ।
ফেসবুক : ব্যাটারি খরচের তালিকায় জায়গা করে নিয়েছে ফেসবুক অ্যাপও।
লিংকডড ইন : প্রফেশনাল এই সোশ্যাল মিডিয়া অ্যাপও স্মার্টফোনে ব্যাটারি নষ্ট করে।
টেলিগ্রাম : হোয়াটসঅ্যাপের মতোই টেলিগ্রাম ব্যবহার করলেও ফোনের ব্যাটারি দ্রুত শেষ হবে।
স্ন্যাপচ্যাট : এই সোশ্যাল মিডিয়া অ্যাপও ফোনের ব্যাটারি দ্রুত শেষ করে।
স্কাইপ : জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস ভিডিও কলের জন্য জনপ্রিয়।
ফিটবিট : ফিটবিট কোম্পানির সব ফিটনেস ব্যান্ড ও স্মার্টওয়াচ কানেক্ট করার জন্য এই অ্যাপ ব্যবহার হয়।
মাই ভেরাইজন : জনপ্রিয় মার্কিন নেটওয়ার্ক কোম্পানি ভেরাইজেন গ্রাহকদের জন্য এই অ্যাপ ডিজাইন করা হয়েছে।
এয়ারবিএনবি : এটা ঘর ভাড়া নেওয়ার অ্যাপ। কোথায় ঘুরতে গেলে কাজে লাগবে।
বিগো লাইভ : এটা লাইভ স্ট্রিম অ্যাপ। বিশ্বব্যাপী মানুষের সঙ্গে লাইভ স্ট্রিমের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব।
বুকিং ডট কম : হোটেল ও হোস্টেল বুকিং অ্যাপ। এখানে মিলবে আকর্ষণীয় ডিসকাউন্ট।
বাম্বেল : এটা অনলাইন ডেটিং অ্যাপ।
গ্রিন্ডার :সমকামীদের ডেটিং অ্যাপ গ্রিন্ডার।
লাইকি : এটা ছোট ভিডিও তৈরি করে পাবলিশ করার অ্যাপ।
প্রীতি / প্রীতি
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের