নেত্রকোণার ধর্ষণ মামলার আসামি গাজীপুর থেকে গ্রেফতার
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় একটি ধর্ষণ মামলার প্রধান আসামি মো. রব্বানীকে (২৬) গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪। গ্রেফতারকৃত রব্বানী কলমাকান্দার বিশ্বনাথপুর গ্রামের আ. মান্নানের ছেলে।
গোয়েন্দা শাখার সহযোগীতায় তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আসামির অবস্থান নিশ্চিত করে কিশোরগঞ্জের র্যাব-১৪ (সিপিসি-২)। এ ক্যাম্পের কোম্পানীর কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবিরের নেতৃত্বে ও গাজীপুরের র্যাব-১ এর সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (২৮ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে রব্বানীকে গাজীপুরের সদর থানাধীন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।
তিনি জানান, চলতি বছরের গত ৫ আগস্ট রাত অনুমান সাড়ে ৯টার দিকে ভুক্তভোগীর বসত ঘরে অনুপ্রবেশ করে রব্বানী। পরে ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে কলমাকান্দায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর থেকে আসামি রব্বানী এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় নিজেকে আত্মগোপন করে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলামাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান