ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক ১ লাখ ৮০ হাজার টাকার মাধ্যমিক বৃত্তি প্রদান


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৮-১০-২০২৩ দুপুর ৩:৫৫

নওগাঁর ধামইরহাটে মজিবুর রহমান মাধ্যমিক বৃত্তি ও সার্টিফিকেট বিতরণ ২০২২ অনুুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর দুপুর ১২ টায়  ধামইরহাট অডিটোরিয়ামে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন ও মজিবুর রহমান স্মৃতি গ্রন্থগারের  যৌথ আয়োজনে উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪১ জনকে মাধ্যমিক বৃত্তি ও ১৮ জনকে প্রাথমিক বৃত্তির মোট ১ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়। জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী এসব শিক্ষাথীদের মাঝে বৃত্তি টাকা ও সনদ প্রদান করেন। এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধান অতিথি অবসর প্রাপ্ত ৫ জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন। ভেড়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইতিহাসবিদ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আবু ইউসুফ বদিউজ্জামান বকুল, সঞ্চালক আবু মুছা সহ গ্রীন ভয়েসের স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন

রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে জিয়ানগরে গাছের চারা বিতরণ

রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

রাজশাহীতে জুয়েলারি দোকানে চাঞ্চল্যকর চুরি: চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার

পিরোজপুরে শিশুশ্রম ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলায় ৯ জনের বিরুদ্ধে মামলা