ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ঘোড়াঘাটে দরিদ্র ও মেধাবী শিশুদের মাঝে স্কুল ব্যাগসহ উপহার বিতরণ


ঘোড়াঘাট প্রতিনিধি photo ঘোড়াঘাট প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১০-২০২৩ বিকাল ৫:১৮
দিনাজপুরের ঘোড়াঘাটে সিংড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র ও মেধাবী ১৭০জন শিশুদের মাঝে স্কুল ব্যাগসহ উপহার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে আগত ৭জন অতিথিকে বরণ নেয়া হয়।
 
২৭শে অক্টোবর (শুক্রবার) বিকালে ঋষিঘাট মেলায় চড়া মাঠে বাংলাদেশ সোশ্যাল সার্ভিসের সহযোগিতায় ও সিংড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে হতদরিদ্র ও মেধাবী শিশুদের মাঝে ব্যাগ বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত’র সঞ্চালনায় আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ সোশ্যাল সার্ভিসের পরিচালক রেভা. বনি বাড়ই প্রমুখ।
 
আলোচনা শেষে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় দিনাজপুর জেলার শ্রেষ্ঠ সভাপতি ও ঘোড়াঘাট দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোরঞ্জন মোহন্ত কে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিরা।
 
এ সময় ইউনিয়ন পরিষদের সদস্যগন, ১৭০জন শিক্ষার্থীর অভিভাবক, সাংবাদিক ও সুশীল সমাজ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার