বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত পুলিশ সদস্যর বাড়ি টাঙ্গাইল নাগরপুরে
রাজধানীর দৈনিক বাংলা মোড় এলাকায় বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত হয়েছেন পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ (৩৫)। নিহতের পৈতৃক বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামে। তিনি বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলী মোল্লার বড় ছেলে। পূর্বের বাড়ি ছিলো মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী গ্রামে। সেখানে নদী ভাঙনের কবলে পড়ে পরবর্তীতে নাগরপুরে বসতি স্থানান্তর করা হয়। পরিবারে বাবা, মা, ভাই, বোন ও স্ত্রী সহ এক মেয়ে সন্তানের জনক ছিলেন নিহত পারভেজ।
বড় বোন সেফালী বেগমের ছেলে সবুজ বলেন, মামা মারা গেছে এমন সংবাদ শুনেই ঢাকা এসেছি। এখন হাসপাতালে আছি। মরদেহ নিতে অপেক্ষা করছি।
দপ্তিয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী মুঠোফোনে জানায়, পারভেজ নামে পুলিশ ছেলেটির নিহতের ঘটনার খবর পেয়েছি। তার পূর্বের বাড়ি দৌলতপুর উপজেলায় ছিলো। পরবর্তীতে নদী ভাঙনে বাড়ি হারিয়ে আমার দপ্তিয়র ইউনিয়নে পরিবার সহ বসবাস করেন তারা। ছেলেটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
এদিকে, এক মুঠোফোন বার্তায় নিহত পুলিশ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি।
টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, নিহত পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্ত শেষে ঢাকায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নাগরপুর গ্রামের বাড়িতে নেওয়া হবে। কবরস্থ করার পাশাপাশি তার পরিবারকে সকল সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি জেলা পুলিশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
উল্লেখ্য, পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত কনস্টেবল আমিনুল পারভেজ। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে কর্মরত ছিলেন।
এমএসএম / এমএসএম
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট
নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন
Link Copied