আন্দোলন নয় উন্নয়ন চাইঃ আওয়ামীলীগের উন্নয়নের শোভাযাত্রায় দিদারুল কবির রতন
দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন বলেছেন, বর্তমান সরকার দেশের স্বার্থে ব্যপক উন্নয়ন করে যাচ্ছেন। কিন্তু এসব উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি জামায়াত নাসকাতা চালাচ্ছে। তাদের কাজ হচ্ছে জালাও পুড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড করে বিএনপি জামায়ত। জালাও পুড়াও সহিংসতা এসব কর্মকাণ্ডে আওয়ামী লীগ করে না এবং কাউকে করতে দিবেনা। দেশের উন্নয়ন ক্ষতিগ্রস্ত হলে কাউকে ছাড় দেয়া হবে না।কিন্তু আমরা আন্দোলন না করে দেশের মানুষের কথা চিন্তা করে উন্নয়ন অব্যাহত রাখতে হবে।
গতকাল দাগনভূঞা আতাতুর্ক হাই স্কুল মাঠে পৌরসভার আয়োজিত "আওয়ামী লীগের উন্নয়নের শোভাযাত্রা" উদ্বোধন কালে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে তত্বাবধায়ক সরকারের অধীনে নয়, বর্তমান সরকারের অধীনে নির্বাচন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ফেনী-৩ আসনে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে বিজয় লাভ করবে। এজন্য আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ আছে।
এরপর পাচঁ শতাদিক মটর জান নিয়ে শোভাযাত্রাটি আতাতুর্ক হাই স্কুল মাঠ থেকে শুরু হয়। পিকআপ, সিএনজি, অটোরিকশা ও মটর সাইকেলে করে সরকার দলীয় সমর্থিত ও সাধারণ মানুষদের নিয়ে দাগনভূঞার প্রতিটি ইউনিয়নে শোডাউন দেয়া হয়।
মানুষের মাঝে সরকারের উন্নয়নের বার্তা পৌঁছাতে দাগনভূঞা পৌরসভা এ শোভাযাত্রার আয়োজন করেন।দাগনভূঞা পৌর আওয়ামীলীগ সভাপতি খায়েজ আহাম্মদ ও সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ওমর ফারুক খান এর নেতৃত্বে আওয়ামী লীগের উন্নয়নের শোভাযাত্রায় অংশ নেন , উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র নুরুল হুদা সেলিমসহ সকল কাউন্সিলর, উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী গঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী । এছাড়াও দাগনভূঞা পৌরসভার সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
শোভাযাত্রা থেকে সাধারণ মানুষ ও উপকারভোগীরা দাবী জানান, আগামী জাতীয় নির্বাচনে ফেনী-৩ আসনে দিদারুল কবির রতনকে এমপি হিসেবে দেখতে চান তারা। তিনি মানুষের সুঃখে দুঃখে সবসময় আছেন এবং থাকবেন। তিনি এমপি হলে আমাদের জন্য কাজ করবে। আমরা শান্তিতে বাসবাস করতে পারবো। যার কারনে ফেনী-৩ সংসদীয় আসন এখনে শান্তি শৃঙ্খলে রয়েছে। তাই আমাদের একটাই দাবী এ আসনে দিদারুল কবির রতনকে নৌকা প্রার্থী দেখতে চান সাধারণ মানুষ।
এমএসএম / এমএসএম
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত
Link Copied