ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

বকশীগঞ্জে গৃহবধূ হত্যা, স্বামী গ্রেপ্তার


জামিউল হক জামিল photo জামিউল হক জামিল
প্রকাশিত: ২৯-১০-২০২৩ বিকাল ৫:৪৯
জামালপুরের বকশীগঞ্জে গৃহবধূ গোলাপফুল বেগম হত্যা মামলার প্রধান আসামি স্বামী ইয়াসিন আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর ওই গৃহবধূর ভাই বেলাল হোসেন বাদী হয়ে ৮ জনকে আসামি করে এ হত্যা মামলাটি দায়ের করেন।
 
রবিবার (২৯ অক্টোবর) ভোর রাতে শেরপুর শহরের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ইয়াসিন আলী (৩৫) সাধুরপাড়া ইউনিয়নের নীলের চর গ্রামের নজরুল ইসলামের ছেলে। পুলিশ সূত্র জানায়, গোপনে সংবাদ পেয়ে রবিবার ভোরে ইয়াসিন আলীকে গ্রেপ্তার করা হয়। ইয়াসিন আলী শেরপুর সদরে তার এক নিকট আত্মীয়ের বাড়িতে পলাতক ছিলেন। 
 
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃত ইয়াসিন আলীকে রবিবার (২৯ অক্টোবর) দুপুরে জামালপুর কোর্টে সোপর্দ করা হয়েছে। 
 
উল্লেখ্য, গত ৫ অক্টোবর সাধুরপাড়া ইউনিয়নের নীলের চর গ্রামের স্বামী ইয়াসিন আলীর ঘর থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ গোলাপফুল বেগমের (২২) মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। 
 
এ ঘটনায় ওই গৃহবধূর ভাই বেলাল হোসেন বাদী হয়ে ৮ জনকে আসামি করে ১১ অক্টোবর বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়