সদরপুরে মা ইলিশ ধরার অপরাধে ৭ জেলেকে কারাদন্ড
ফরিদপুরের সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধির জন্য, গত (১২ অক্টোবর) থেকে (২ নভেম্বর) পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজননক্ষেত্রে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীকে জেল, জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। নিষেধাজ্ঞার (১৭তম) দিন (২৯ অক্টোবর) রবিবার রাতে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মোঃ আহসান মাহমুদ রাসেলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৭ জন জেলেকে আটক করে প্রত্যেককে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয় ও আনুমানিক ৩০ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা, এস,এম জাহাঙ্গীর কবির, সংযুক্ত সহকারী মৎস কর্মকর্তা, দেব দুলাল সাহা ও সদরপুর থানা পুলিশ সদস্য। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের, কাশেম (২২) পিতাঃ ইসলাম মোল্লা, চর নাসিরপুর ইউনিয়নের চৌধুরীর হাট গ্রামের, তাজুল হাওলাদার (৩৫) পিতাঃ মজিদ হাওলাদার, জলিল বেপারী (৩৫) পিতাঃ রশিদ বেপারী, শিবচর উপজেলার, মাদবর চর গ্রামের, জাকির চৌকদার (৪৫) ও শওকত (৩০) দ্বয়ের পিতাঃ হাকিম চৌকদার, খোকন চৌকদার (৩৫) পিতাঃ লালমিয়া চৌকদার, মোঃ রুবেল (২৮) পিতাঃ আজিজ মাতুব্বর। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল বলেন, ইলিশের বংশ বিস্তারের লক্ষে মা ইলিশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন