ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ৩০-১০-২০২৩ দুপুর ৪:৫৩

কুড়িগ্রামের প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দের অংশ গ্রহনে গণমাধ্যমে হলুদ ও অপসাংবাদিকতা  প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপি বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত কুড়িগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা হয়। 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম। 
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)খন্দকার মুদাচ্ছির বিন আলী,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রুহুল আমিন। 
দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রায় অর্ধ শতাধিক জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দের সনদ প্রদান করা হয়।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের বড় দায়িত্ব হলো দেশের সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করা। সেই হিসেবে আমরা দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছি এবং সাংবাদিকদের প্রশিক্ষণও দিচ্ছি। এছাড়াও তিনি আরও বলেন,বর্তমানে ঢাকায় অনেক আইপি টিভি হওয়াতে দেশের সাংবাদিকদের মান আরও নষ্ট হচ্ছে। অপসাংবাদিকতা কিংবা হলুদ সাংবাদিক প্রতিরোধে সরকারের শক্তভাবে দমন করা দরকার। সেই ব্যাপারেও আমরা বাংলাদেশ প্রেস কাউন্সিল কাজ করছি। যে কয়েকটা প্র্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে তারা চলবে বাকি গুলো চলবে না। যারা নিবন্ধিত হয়েছে তারা সব নীতি মালা মেনেই নিবন্ধিত হয়েছে। যেটা সমন্ধে আমাদের মধ্যেও ক্ষোভ,দু:খ এবং নালিশও আছে। এগুলোকে সব ঠিক করতে হবে। ঠিক করতে না পারলে ভবিষ্যতে  দেশের সাংবাদিকদের মান উন্নয়ন করা যাবে না বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ