ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাউজানের কদলপুরে গাড়ি ভর্তি মদ ফেলে পালাল পাচারকারী


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ৩০-১০-২০২৩ বিকাল ৫:১

চট্টগ্রামের রাউজানের কদলপুরে যুবলীগের তাড়া খেয়ে গাড়ি ভর্তি পাহাড়ী বাংলা মদ ফেলে পালিয়ে গেছে কয়েকজন মাদক পাচারকারী। রবিবার (২৯ অক্টোবর ) রাত ৯টার দিকে উপজেলার ৮নম্বর কদলপুর ইউনিয়নের কামার বাড়ি সড়ক দিয়ে (চট্টগ্রামÑথ ১৩-০৫৯২) নামের সিএনজি অটোরিকশা সন্দেহ হলে তারা গাড়িটি সংকেত দেন। সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে কদলপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: লোকমান হাকিম চৌধুরী ও জয়নাল আবেদীন বাবুর নেতৃত্বে যুবলীগের অনন্যা সদস্যার সেটির পিছু নেয়। পরে কামার পাড়া নামক সড়কে গাড়িটি রেখে পালিয়ে যান মাদক পাচারকারীরা। এ সময় গাড়ির ভেতর থেকে প্রায় স্যালাইনের ব্যাগে ২৫ ব্যাগ বাংলা মদ উদ্ধার করেন তারা। পরে গাড়ি ও মদ নিয়ে আসা হয় ইউনিয়ন পরিষদে। সিএনজির গাড়ির মালিকের তথ্য পেতে গাড়ির মধ্যে লেখা মালিকের নম্বারে ফোন করা হলে জানা যায় গাড়িটি চালক মো: সাব্বির নামের এক যুবক ভাড়ায় চালাতেন। এবিষয়ে কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, যুবলীগের নেতাকর্মীরা একটি গাড়ি ভর্তি মদ ধাওয়া করে উদ্ধার করেন। পরে আমি থানায় বিষয়টি জানালে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করার পর উদ্ধার করা মদ ও সিএনজি থানায় নিয়ে যান। তিনি আরও জানান, আমাদের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় মাদকের বিরুদ্বে কঠোর অবস্থানে রয়েছে। কদলপুর ইউনিয়নকে একটি মাদক মুক্ত সুন্দর সমাজ গড়তে সবাই একতাবদ্ধ হয়ে কাজ করছেন। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান