ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সাধারণ জনগণের সাথে ঢাল হিসেবে থাকবে ছাত্রলীগ, রিয়াজ মাহমুদ


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৩০-১০-২০২৩ রাত ৯:৫৯

বিএনপি অবরোধের নামে জ্বালাও পোড়াও করলে সাধারণ জনগণের সাথে ঢাল হিসেবে থাকবে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ। ৩০ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর শ্যামলী এলাকায় তার নিজ কার্যালয় এক সাক্ষাৎকারে সাংবাদিকদের এমন কথা বলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ। 

বিএনপি-র অবরোধ হরতাল প্রতিহত করার প্রস্তুতিতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ। তিনি বলেন, মানুষ হত্যা করে রাজনীতি এদেশের মানুষ আর মেনে নিবে না। সাধারণ জনগণের সাথে বাংলাদেশ ছাত্রলীগ রয়েছে, যেকোনো অরজগতা প্রতিহত করবে বাংলাদেশ ছাত্রলীগ। এক সাক্ষাৎকারে তিনি এ-সব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা সাধারণ জনগণের পাশে ঢাল হিসেবে থেকে হরতাল ও অবরোধ প্রতিহত করবো। ২০১৫ সালে বিএনপির জ্বালাও পোড়াও আপনারা দেখেছেন,ঠিক ২০২৩ সালে এসেও ঠিক একই কাজ করছে বিএনপি। আমরা এর তিব্র নিন্দা জানাই। ২৮ অক্টোবর জনসভার নামে তারা প্রধান বিচারপতির বাসায় হামলা চালিয়েছে, বাংলাদেশের অতন্ত্র প্রহরী জানমাল রক্ষা করা বাহিনী বাংলাদেশ পুলিশের রাজারবাগের হাসপাতালটি পুড়িয়ে দিয়েছে। 

যেমন ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা প্রথম হামলা চালায় রাজারবাগ পুলিশ লাইনে। ২০২৩ সালে এসে বিএনপি সন্ত্রাস বাহিনী পুলিশ বাহিনীর হাসপাতালটি জ্বালিয়ে দেয়। ২৮ অক্টোবর  আন্দোলনরত  বিএনপির নিরাপত্তার দায়িত্ব থাকা এক পুলিশ সদস্যকে পিটিয়ে কুপিয়ে হত্যা করলো, এরা আসলে কোন রাজনীতিক দল হতে পারে না। এরা শুধু ক্ষমতায় যাওয়ার লোভে মানুষ হত্যায় মেতে উঠছে। আগামীতে বিএনপি যদি কোনো জ্বালাও পোড়াও করার চেষ্টা করে তাহলে জনগণের ঢাল হিসেবে ছাত্রলীগ পাশে থাকবে সাধারণ  জনগণের।  ঢাকায় ২৮ অক্টোবর বিএনপি, এবং জামায়াতের সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষ এবং সহিংসতায় একজন পুলিশ সদস্যসহ মোট দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে ১৭ জন সাংবাদিক। সাংবাদিকরা হচ্ছে একটি দেশের চতুর্থ স্তম্ভ সেই সাংবাদিকদের উপরেই হামলা চালাতে পারে বিএনপির মত দল,এরা আসলে কোনো রাজনৈতিক দল বলে আমার মনে হয় না। 

গত ২৮ অক্টোবর  বাংলাদেশ আওয়ামী লীগের যুব শান্তি সমাবেশ করে নেতারা যে যার মত, করে ঘরে ফিরেছেন অথচ বিএনপির দলেরা শান্তি সমাবেশের নামে প্রধান বিচারপতির বাসায় হামলা চালিয়েছে, পুলিশের হাসপাতালে হামলার চালিয়েছে এটাই কি তাদের শান্তি সমাবেশ ছিলো? ৩১ অক্টোবর ও ১,২ নভেম্বরে বিএনপির ডাকা অবরোধের নামে যদি কোনো জ্বালাও পোড়াও করার চেষ্টা করে তাহলে জনগণের ঢাল হিসেবে ছাত্রলীগ জনগণের পাশে থেকে তা প্রতিহত করবে।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়