ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

জবির চলন্ত বাসে হামলা-পাথর নিক্ষেপ


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ৩১-১০-২০২৩ দুপুর ১২:৪৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ( জবি) শিক্ষার্থীদের পরিবহনকারী স্বপ্নচূড়া বাস হামলার শিকার হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জ থেকে শিক্ষার্থী নিয়ে ক্যাম্পাসে যাওয়ার পথে সকাল ৮ টায় গেন্ডারিয়ায় হামলার শিকার হয় বাসটি। 

অবরোধকারীরা বাসে অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বাসের বেশ কিছু জানালার কাঁচ ভেঙ্গে যায়৷ কোন শিক্ষার্থী আহত না হলেও তাৎক্ষণিকভাবে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। 

স্বপ্নচূড়া বাসে যাতায়াতকারী শিক্ষার্থী মারুফ বলেন, জুরাইন পার হয়ে গেন্ডারিয়া স্টেশনের দিকে আসলে ১০-১৫ জন দুর্বৃত্ত হঠাৎ করে বাসে ইট পাটকেল নিক্ষেপ করে। আমরা বাসে ১০-১২ জন স্টুডেন্ট ছিলাম। সবাই নিচের তলায় ছিলাম তাই কারো কোন ক্ষতি হয় নাই। ওপরের তলায় পেছনের দিকে তিনটা গ্লাস ভেঙ্গে গেছে।স্বপ্নচূড়া বাসের চালক মুজিব বলেন, প্রতিদিনের মতো নারায়ণগঞ্জ চুনকা পাঠাগার থেকে স্টুডেন্ট নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যাচ্ছিলাম। সকাল আনুমানিক ৮ টার দিকে গেন্ডারিয়া স্টেশনের কাছে আসলে রাস্তায় ১২/১৫ জনের মতো পোলাপান আগুন জ্বালাইতেছিলো দেখলাম। ঘটনা খারাপ হতে পারে তাই দ্রুত বাস টান দেই। পরে সেই বিক্ষুব্ধ ব্যক্তিরা বাসের উপরের তলায় ঢিল মারে, বাসের জানালা ও পেছনের তিনটা গ্লাস ভেঙে দেয়।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আমি এই বিষয়ে শুনেছি তবে এখনো কোন শিক্ষার্থী বা অন্য কারো পক্ষে থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি ৷ঘটনা বিস্তারিত জানার পর আমরা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবো। 

প্রসঙ্গত, এক দফা দাবি আদায়ে দেশব্যাপী তিন দিন সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। তারই ধারাবাহিকতায় সকাল থেকে অবরোধ পালিত হচ্ছে।

এমএসএম / এমএসএম

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ

এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত

মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর

প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু