ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

আনোয়ারায় ক্যান্সারে স্কুল শিক্ষকের মৃত্যু


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ৩১-১০-২০২৩ দুপুর ১:৪৮
ক্যানসারের সঙ্গে লড়ছিলেন দীর্ঘদিন ধরে। এই লড়াইয়ে হার মানলেন চট্টগ্রামের আনোয়ারায় জে,কে,এস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সমীর কান্তি নাথ।
 
সোমবার (৩০ অক্টোবর) রাত ১০ টার দিকে নগরীর বেসরকারি একটা হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরলোকগমনকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে রেখে গেছেন।
 
সমীর কান্তি নাথের সহধর্মিণী ও দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা চুমকি নাথ জানান, দীর্ঘদিন ধরে তিনি লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত বৃহস্পতিবার  ধরে তিনি নগরী একটি হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন। শেষের দিকে অবস্থা খুব খারাপ হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই তিনি সোমবার (৩০ অক্টোবর) রাত ১০ দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার দুপুর ১১টার দিকে তার সৎকার করা হয়।
 
বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবু ছাদেক বলেন, সমীর নাথের মতো শিক্ষকরা যুগযুগ ধরে দেশগড়ার কারিগর হয়ে কাজ করেছে। সারাজীবন শিক্ষা বিস্তারের জন্য পথ প্রদর্শকের ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে ছাত্রসমাজ সহ সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার