পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করায় হাসান সরকার গংদের নামে মামলা
গাজীপুর মহানগরের কাশিমপুরে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সুবিধা আদায় করা মোঃ হাসান সরকার ও তার ৭ সহযোগীর নামে এক ভুক্তভোগী মামলা দায়ের করেছে।বৃহস্পতিবার (২৬ অক্টোবর) গাজীপুর জজকোর্টে ১৪৩/১৪৭/৩২৩/৩৪১/ ধারায় এ মামলাটি করা হয়।
মামলা নং ১৩৯১/২৩ মামলার বিবরণিতে বলা হয়, মোঃ রমজান আলীর স্ত্রীর নামে একটি জমি বিডিএস রেকর্ড করাকে কেন্দ্র করে রমজানের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করায় মোঃ ফারুক মিয়া, বিল্লাল হোসেন সাজু, মোঃ হাসান সরকার, , এসকে শুভ ও জামাল আহমেদ, হাসমত, মানছুরা ও রবিউলের নামে এ মামলা করা হয়।
বিডিএস রেকর্ড চলাকালীন সময়ে ২০২২ সালের ১৫ মে মাঠ পর্চা নিতে গেলে হাতিমারা রেকর্ড অফিসে বিবাদী ওই ৮জন রমজানের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেন, এই টাকা না দিলে তার মাঠ পর্চার রেকর্ড দিতে বাঁধা প্রদান করবে বলে তারা হুমকি দেয়। পরে বিবাদীরা চাঁদার টাকা না পেয়ে সেটেলমেন্ট অফিসারদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে রমজানের স্ত্রীর নামে রেকর্ড দেয়নি বলে বাদী রমজান জানান।
পরে বিডিএস রেকর্ডের জন্য ৩০ ধারায় আপত্তি মামলা করলে ওই ৮ বিবাদী গাজীপুর সেটেলমেন্ট অফিসেও আপত্তির শুনানি চলাকালীন সময়ে বিভিন্ন বাধা প্রদান করে এবং রেকর্ড না দেয়ার জন্য সহকারী সেটেলমেন্ট অফিসারকে বল প্রয়োগ করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রমজান নিচে চলে যেতে চাইলে বিবাদীরা দ্রুত গিয়ে রমজানের পথ রোধ করে তাকে বিভিন্ন ভাবে লাঞ্চিত করে। এবং আগের দাবী করা ৫ লক্ষ টাকা না দেয়া পর্যন্ত তাকে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে বলেও তারা হুমকি দেয়। এসময় হাসান সরকারের নেতৃত্বে বাকী বিবাদীরা রমজানের উপর চড়াও হয় বলে ভিকটিম জানান।
উল্লেখ্য, গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন গোবিন্দবাড়ী মৌজাস্থিত আর এস খতিয়ান নং:-৫০০, দাগ নং ২৭৭৪। মোট জমি ২ একর ৫৩ শতাংশ, ইহার কাতে ১০ শতাংশ ক্রয়কৃত জমি নিয়ে হাসান সরকারের নেতৃত্বে বিবাদীরা দীর্ঘদিন ধরে ভিকটিমকে হয়রানি করছে।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২