নাগরপুরে কুদরত আলীর নেতৃত্বে 'অবরোধ' বিরোধী মিছিল করেছে উপজেলা আ.লীগ
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আ.লীগ নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপি-জামায়াতের ডাকা 'অবরোধ' কর্মসূচির বিরুদ্ধে বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী'র নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিল উপজেলা মোড় এলাকা থেকে শুরু করে বিভিন্ন স্লোগানে স্লোগানে সদর বটতলা স্ট্যান্ড সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেছে।
প্রতিবাদ মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে মো. কুদরত আলী বলেন, বিএনপি-জামায়াত অবরোধ কর্মসূচির নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আমরা প্রতিহত করবো। আমরা উপজেলা আ.লীগ নাগরপুরে কোনো সন্ত্রাস-নৈরাজ্য তাদের করতে দিবো না। এই অবৈধ অবরোধ যতক্ষণ পর্যন্ত তুলে নিবে না, আমরা সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম এর নেতৃত্বে রাজপথে আছি। নাগরপুরে সকল বাণিজ্য কার্যক্রম ও স্বাভাবিক যানবাহন চলাচল অব্যাহত থাকবে। আমরা জনসাধারণের পাশে আছি।
এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি মোঃ মতিয়ার রহমান মতি, বাবু গোপাল চন্দ্র সাহা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বি এম এম জহুরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শাজাহান সিরাজ পান্না, কোষাধ্যক্ষ দিলীপ কুমার সাহা, মহিলা বিষয়ক সম্পাদক রওশনআরা বেগম, সদস্য কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, মোকনা ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম, মামুদনগর ইউপি চেয়ারম্যান মোঃ জজ কামাল সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দরা।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied