নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে বাক প্রতিবন্ধীর উপর হামলা : আহত ১
কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়নের ধুড়িয়ারা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের উপর হামলার ঘটনা ঘটেছে । হামলায় ধুড়িয়ারা গ্রামের বাক প্রতিবন্ধী সোলায়মান গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় নাঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের ধুড়িয়ারা গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র বাক প্রতিবন্ধী সোলেমানের সাথে একই গ্রামের মৃত ইমাম হোসেনের পুত্র মাওলানা রুহুল আমিনের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। উল্লেখ্য গত (১৭ অক্টোবর) মঙ্গলবার বাড়ির পার্শ্ববর্তী জমিনে মাছ ধরতে যায় সোলেমান। এতে রুহুল আমিন বাধা দেয়। এ সময় রুহুল আমিনের নির্দেশে তাঁর পুত্র নুরুন্নবী, নুরুল হুদা ও নূর মোহাম্মদ সোলেমানের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। হামলায় বাক প্রতিবন্ধী সোলেমান গুরুতর আহত হয়। তার স্ত্রী শিরীন আক্তার তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে তাকেও মারধর করে এবং শ্লীলতা হানির চেষ্টা করে। স্থানীয়রা সোলেমানকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় সোলমানের স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে অভিযুক্ত রুহুল আমিনের সাথে কথা বলতে চাইলে মুঠোফোন বারবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি। নাঙ্গলকোট থানা এসআই রবিউল বলেন, অভিযোগ তদন্ত চলছে, তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা করা হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied