ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বাচ্চাদের খেলাকে কেন্দ্র করে হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১-১১-২০২৩ দুপুর ১২:২০

বাচ্চাদের ব্যাডমিন্টন খেলার সময় ব্যাটের আঘাতকে কেন্দ্র করে মারামারি ঘটনায় আশরাফুল বাদশা (১৮) হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে নেত্রকোণার কেন্দুয়া থানা পুলিশ। ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এর ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারকৃত সরোয়ার ওরফে সারু (২২) কেন্দুয়ার তবিয়ারগাতি ছয়দুনা গ্রামের আবুল হাসেমের ছেলে। সে এই হত্যা মামলার মূল আসামি।

তথ্য প্রযুক্তির সহায়তায় সারুকে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর জলিলের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দিনগত মধ্যরাতে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোণা জেলা পুলিশের মূখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান। এরআগের ভুক্তভোগীর পরিবার গত ৩০ অক্টোবর হত্যা মামলা দায়ের করেন বলেন জানান তিনি।

জানা যায়, ছয়দুনা তবিয়ারগাতি গ্রামের মেহের আলীর আলীর ছেলে জনৈক কলিম উদ্দিনের বসতবাড়ির সামনে ব্যাডমিন্টন খেলার সময় রাজাকুনের (১২) ব্যাটের আঘাত শিশু রাকিবের (৮) চোখে আঘাত লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় আশরাফুল বাদশা গুরুতর রক্তাক্ত জখম হন। পরে তাকে পার্শ্ববর্তী কিশোরগঞ্জের তড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ