ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পরিবেশমন্ত্রীর উদ্যোগে জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৯-৮-২০২১ দুপুর ২:২৮

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপির ব্যক্তিগত উদ্যোগে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। সোমবার (৯ আগস্ট) দুপুরে পরিবেশমন্ত্রীর পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।

জানা যায়, জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অক্সিজেন স্বল্পতার খবর শুনে দ্বিতীয়বারের মতো পরিবেশমন্ত্রী ৪টি অক্সিজেন সিলিন্ডার, ৬ হাজার ৮০০ লিটারের ২টি অক্সিজেন কনসেট্রেটর, ৪টি ফ্লো মিটার প্রদান করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে এসব সিলিন্ডার গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সমরজিৎ সিংহ।

এ সময় পরিবেশমন্ত্রীর পক্ষে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামসহ মেডিকেল অফিসারবৃন্দ।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী