উলিপুরে জাতীয় যুব দিবস পালিত
স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কুড়িগ্রামের উলিপুরে নানা কর্মসুচির মধ্যে দিয়ে পালিত হলো জাতীয় যুব দিবস ২০২৩।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে (১লা নভেম্বর) বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে একটি যুবর্যালি, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, প্রকল্প বাস্তবতায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, সিনিয়র মৎস অফিসার তারিফুর রহমান সরকার,
বাংলাদেশ আওয়ামিলীগ উলিপুর উপজেলা শাখার সহ-সভাপতি সাইদুল হক বাচ্চু, সাবেক সভাপতি আব্দুল মজিত হারি, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মঞ্জুরুল আলম, আবু ইসলাম, নুরুজ্জামান সাহা, সাজ্জাদ হোসেন ও গোলাম সাকলাই প্রমুখ।
উল্লেখ্য যে, অনুষ্ঠানে উপজেলার ৭ জন সফল উদ্যেক্তার মাঝে যুব ঋণ হিসাবে ৪০ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি