ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

শ্যামলীতে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১-১১-২০২৩ রাত ১০:৪৭
বিএনপি ও জামায়াতের ডাকা টানা তিনদিন অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর শ্যামলী এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহন নামে একটি বাসে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় পথচারীরা আশপাশ থেকে পানি এনে দ্রুত আগুন নেভায়।
 
এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানা পুলিশ।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সবাই যখন মাগরিবের নামাজ পড়ছিলো। ঠিক ওই সময় শ্যামলী স্কয়ারের সামনে কলেজ গেইট থেকে আসা গাবতলী মুখী ওয়েলকাম পরিবহন নামে একটি সবুজ রংয়ের বাস এসে যাত্রী নামানোর সময় হঠাৎ করে বাসের পিছনে আগুন জ্বলে ওঠে। এসময় আশপাশের লোকজন দ্রুত পানি এনে আগুন নেভায়।
 
এ ঘটনায় ফায়ার সার্ভিস মোহাম্মদপুর জোনের ডিউটি অফিসার মো.কাউসার জানান, শ্যামলীতে বাসে আগুন লাগার মতো খবর আমরা এখনো পাইনি।
 
এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক জানান, সন্ধ্যায় শ্যামলী এলাকায় ওয়েলকাম  পরিবহন নামে একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা আশপাশ থেকে পানি এনে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় আমরা আশপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।
 
এছাড়াও, অগ্নিকান্ডের ঘটনায় র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করীম জানান, সন্ধ্যায় শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহন নামে একটি বাসে দূর্বৃত্তরা আগুন লাগানোর চেষ্টা করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। এর আগেই স্থানীয়রা বাসে পিছন থেকে লাগা আগুন নিভিয়ে ফেলে। তবে, যারা আগুন লাগানোর চেষ্টা করেছে তারা পালিয়ে গেছে। র‍্যাব আরও বলেন, যেকোনো দুষ্কৃতিকারীকে আটক করার জন্য র‍্যাব সজাগ রয়েছে।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়