৯৯৯ কল করে, ২০ ঘন্টা পর লাশ উদ্ধার
কেউ আমাকে বিষপান করিয়েছেন, "বিষপানে" নিজে বিষক্রিয়ায় মরে যাচ্ছে এমন তথ্য ৯৯৯ ফোন দিয়ে জানিয়েছিলেন ওমর আলী (৪৫) নামের এক ব্যক্তি।
ফোন পেয়ে পুলিশ এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তার সন্ধান না পেয়ে ফিরে আসে। এর প্রায় ২০ ঘন্টা পর বাড়ির আধা কিলোমিটারের মধ্যেই ওমর আলীর লাশের সন্ধান মিলেছে।ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের হলদিয়া গ্রামে।বুধবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা হাসান মেম্বারের বাড়ির পাশের ধানক্ষেত থেকে ওমর আলীর লাশ উদ্ধার হয়েছে।
মধুপুর থানার ওসি(তদন্ত) মুরাদ হাসান এমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ওমর আলী ওই গ্রামের আনোয়ার হোসেন ওরফে আনু সুতারের ছেলে।
ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসনি। ওই রাতেই ৯৯৯ ফোন দিয়ে বিষ পানের তথ্য জানিয়ে পুলিশকে ফোন দেয় ওমর আলী। ফোন পেয়ে পুলিশ এলাকায় গিয়ে তার কোন সন্ধান পায়নি। এদিকে বুধবার সন্ধ্যারদিকে সাবেক ছাত্রলীগ নেতার পোল্ট্রি খামারের উত্তর পূর্বকোনে জোয়াহের আলীর ধানক্ষেতে ওই ওমর আলীর লাশের সন্ধান মিলে।
স্থানীয় বাদল মিয়া জানান, লাশে বিষের গন্ধ পাওয়া যাচ্ছে। এসআই আজাহার আলীও বিষের গন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা পুলিশকে খবর দিলে রাত ৯ টায় ঘটনা স্থল থেকে লাশ থানায় নিয়ে আসে। মধুপুর থানার ওসি মোল্লা মো: আজিজুর রহমান জানান,পারিবারিক অভিমানে বিষ পানে আত্ম হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied