ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভোলায় ককটেল বিস্ফোরণ, অটোরিকশায় আগুন


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২-১১-২০২৩ দুপুর ৩:৩৪
বিএনপির ডাকা তৃতীয় দিনের অবরোধ কর্মসূচি চললেও ভোলায় জনজীবন ছিলো অনেকটা স্বাভাবিক।বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকেই লঞ্চ ও বাস চলাচল ছিলো স্বাভাবিক। তবে গতকাল বুধবার মধ্যরাত ও বৃহস্পতিবার সকালে জেলার দৌলতখান ও চরফ্যাশনে একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
 
এ সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়িয়ে দেন তারা। পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে।
 
এদিকে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। ভোলা-লক্ষীপুর সড়কের ইলিশ স্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ করে জেলা বিএনপির নেতাকর্মীরা। তবে এতে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ নিরাপত্তা জোরদার রয়েছে।
 
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, মানুষের নিরাপত্তায় পুলিশ শক্ত অবস্থানে রয়েছে। বিশৃঙ্খলার অভিযোগে চরফ্যাশনে ও দৌলতখান থেকে তিনজনকে আটক করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়