ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

এনটিটিএন অংশীদারদের সম্মাননা জানালো গ্রামীণফোন


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২-১১-২০২৩ দুপুর ৩:৩৬

গ্রামীণফোনের ফাইবারাইজেশন যাত্রা এবং দেশের সবচেয়ে বড় ও এক নম্বর নেটওয়ার্ক তৈরির জন্য ভবিষ্যতকে শক্তিশালী করার ক্ষেত্রে নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অংশীদারদের সম্মাননা জানাতে সম্প্রতি এ অনুষ্ঠান আয়োজন করে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান তাদের ছয়জন এনটিটিএন অংশীদারদের ক্রেস্ট এবং আন্তরিক ধন্যবাদ জানান। তারা হলেন যথাক্রমে– বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল), পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি), সামিট কমিউনিকেশনস, ফাইবার @ হোম, এবং বাহন লিমিটেড।

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী (সিইও) ইয়াসির আজমান ভবিষ্যৎ-উপযোগী নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণে অংশীদারিত্ব ও সহযোগিতার ওপরে গুরুত্বারোপ করে বলেন, “দেশজুড়ে স্মার্ট কানেক্টিভিটি নিশ্চিতে একটি শক্তিশালী নেটওয়ার্ক অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে গ্রামীণফোন ও এর এনটিটিএন অংশীদার প্রতিষ্ঠানসমূহের মধ্যে অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ উজ্জ্বল ভবিষ্যতের জন্য স্মার্ট নাগরিক তৈরিতে নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার এবং একসাথে কাজ করার এখনই সময়। বিগত বছরগুলোতে দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে আমাদের পাশে থাকার জন্য আমাদের সকল অংশীদারদের ধন্যবাদ।”

অনুষ্ঠানে অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশকে স্মার্ট ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যৌথ প্রচেষ্টার জন্য গ্রামীণফোন ও অন্য অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। তারা এ প্রচেষ্টায় সম্পৃক্ত হতে পেরে তারার আনন্দিত ও গর্বিত এবং ভবিষ্যতেও এ অংশীদারিত্ব অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বিগত বছরগুলোতে গ্রামীণফোন দেশজুড়ে কানেক্টিভিটির পরিসর বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করেছে। গ্রামীণফোনের ফাইবারাইজেশন যাত্রা কোটি গ্রাহকের জন্য ডেটা নেটওয়ার্ক সেবার অভিজ্ঞতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০২২ সালে, গ্রামীণফোন এর পুরো নেটওয়ার্কের ৪০ শতাংশ ফাইবারাইজেশনের আওতাভুক্ত করার মাইলফলক অর্জন করেছে, যা এ শিল্পখাতে নতুন মানদণ্ড স্থাপন করেছে। এনটিটিএন অংশীদারদের সাথে ফলপ্রসূ অংশীদারিত্ব ও সহযোগিতার মাধ্যমেই এ মাইলফলক অর্জন সম্ভব হয়েছে। এ যাত্রায় এনটিটিএন অংশীদাররা অগ্রণী ভূমিকা পালন করেছে। গ্রামীণফোন এর অংশীদারদের প্রচেষ্টার যথাযথ মূল্যায়ন এবং তাদের অবদানকে স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে শীর্ষস্থানীয় দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে নিজেদের ভূমিকা পালনে অঙ্গীকারবদ্ধ।

 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত