ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক নির্বাচিত হওয়ায় বিএসএমএমইউ উপাচার্য এর শুভেচ্ছা 


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২-১১-২০২৩ দুপুর ৩:৫৪

প্রথম কোনো বাংলাদেশী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা, আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন অটিজম বিশেষজ্ঞ ড. সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিসের পরিচালক নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক এ্যাডভাইসরি প্যানেলের বিশেষজ্ঞ ড. সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

স্কুল সাইকোলজিস্ট ড. সায়মা ওয়াজেদ ৮-২ ভোটে নির্বাচিত হয়েছেন। ভারতের নয়া দিল্লীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৬তম সেশনের তৃতীয় দিনে বাংলাদেশ, ভুটান, উত্তর কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও তিমুর-লেস্তে সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ায় পরিচালক পদে নির্বাচনে ভোট প্রদান করে।

১ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ এক অভিনন্দন বার্তায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিার কন্যা ড. সায়মা ওয়াজেদ নির্বাচিত হওয়ায় এ অঞ্চলের দেশসমূহে  জনস্বাস্থ্য নীতি ও অনুশীলনে তাঁর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করতে পারবেন। বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি ড. সায়মা ওয়াজেদ বিশেষ শিশুদের পরম বন্ধু, মানসেবায় উৎসর্গীকৃত মহান ব্যক্তিত্ব। 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত