বিএনপির ডাকা অবরোধে গাজীপুরে আটক ১০
অবরোধের শেষ দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের ভোগাড় বাইপাস এলাকায় পিকেটিং করার সময় তিন যুবদল নেতাকে গ্রেফতার করেছে র্যাব- ১। এছাড়া জেলার বিভিন্ন থানায় পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের সাত নেতাকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় বিএনপির ডাকা অবরোধ সফল করতে কিছু উশৃঙ্খল জনতা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর যানবাহন চলাচলের বাধা সৃষ্টি ও যানবাহনে অগ্নিসংযোগ করাসহ জানমালের ক্ষতি করে। এসময় পুলিশ যুবদল নেতা নাজমুল ইসলাম (৩৫), শাহাদাত হোসেন (৩১), রমজান আলীকে (৩৪) গ্রেফতার করে।
গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়সির আরাফাত হোসেন তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর, কাপাসিয়া, শ্রীপুর, কালীগঞ্জ ও জয়দেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বুধবার দিনগত রাতে বিএনপি ও অঙ্গসংগঠনের সতি নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন জানান, গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied