ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

গাজীপুরে শ্রমিক আন্দোলন, পুলিশের এএসপিসহ আহত ২


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৪-১১-২০২৩ দুপুর ১২:৫৪

গাজীপুরের সদর উপজেলার নতুন বাজার এলাকার বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন পোশাক শ্রমিকেরা। এসময় শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। এতে তারা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপারসহ (এএসপি) এক পরিদর্শক আহত হন।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলার সদর উপজেলার উপজেলার গড়াগড়িয়া মাস্টারবাড়ির নতুন বাজার এলাকার এসএম নিট গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, বেশ কিছুদিন যাবৎ বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা। শনিবার সকাল ১০টার দিকে জেলার সদর উপজেলার নতুন বাজার এলাকার এসএম নিট গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন শুরু করেন। এসময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।  উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে। পরে পুলিশ শ্রমিকদের ঠেকাতে সাউন্ড গ্রেনেড, টিয়ারসেলসহ গুলি ছুঁড়লে আন্দোলনসহ শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে গাজীপুর শিল্প পুলিশ-২ এর শ্রীপুর সাব-জোনের সহকারী পুলিশ সুপার মো. আসাদ, পরিদর্শক আবদুর নুরসহ কয়েকজন আহত হন।

শিল্প পুলিশ-২ গাজীপুর এর শ্রীপুর সাব-জোনের সহকারী পুলিশ সুপার মো. আসাদ বলেন, আমরা প্রথমে শ্রমিকদের বুঝানোর চেষ্টা করি। কিন্তু তারা আমাদের কথা না শুনে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে আমিসহ পরিদর্শক আবদুর নুর রক্তাক্ত হন।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা