আনোয়ারা উপজেলায় সমবায় দিবস পালিত
"সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনোয়ারা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫২ তম সমবায় দিবস উপলক্ষে উপজেলায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৪ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সমবায় সমিতির সদস্য তানভীর হাসানের সঞ্চালনায় উপজেলা সমবায় অফিসার মমতাজ বেগমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।
এতে নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জাতীয় সমবায় পুরস্কারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আয়ুব খাঁন,আনোয়ারা শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি এম এ জব্বার খাঁন,সিইউএফএল কো-অপারেটিভ সমিতির সভাপতি জালাল আহমদ।
এতে আরও উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা রাজু মিঞা,ডিএপি ফার্টিলাইজার কোম্পানী কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ফরিদ আহমেদ, আনোয়ারা উপজেলার গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সকল সভাপতি ও ম্যানেজারবৃন্দ।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
Link Copied