ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

মোদি সরকারের ব্যর্থতা তুলে ধরল সি-ভোটার সমীক্ষা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১-৫-২০২১ দুপুর ১২:১৮

ভারতে ২০২৪ সালের লোকসভা ভোটের আগে মোদি সরকারের ব্যর্থতার খতিয়ান তুলে ধরেছে সি-ভোটার সমীক্ষা। সমীক্ষায় মোদির সব থেকে বড় ব্যর্থতা হলো- অনিয়ন্ত্রিত মহামারী করোনার দ্বিতীয় ঢেউ সামলানোর ক্ষেত্রেই। এরপর উঠে এসেছে ভারতের কৃষি আইন, ২০২১ সালে করোনার ভয়াবহ সময়কালে কুম্ভ মেলা। এই প্রসঙ্গে দেশের ৪১.১ শতাংশ মানুষ বলছেন, মোদি সরকারের সব থেকে বড় ব্যর্থতা হলো করোনার দ্বিতীয় ঢেউকে মোকাবেলা করার পদ্ধতি।

করোনার সঙ্কটকালীন মুহূর্তে দেশের ৫২ শতাংশ মানুষ দাবি করেছেন, লকডাউনের সময় তাদের কাছে সাহায্য এসে পৌঁছায়নি। তবে ৫৩.৪ শতাংশ মানুষ মনে করেন, ২০২০ সালের মতো ২০২১ সালে ‘লকডাউন’ দেশবাসীর উপর চাপিয়ে না দিয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

করোনার ভ্যাকসিন নিয়ে সমীক্ষায় দেশের ৪৪.৯ শতাংশ মানুষ বলছেন, মোদি সরকার ভ্যাকসিন পরিস্থিতি ভালোভাবে সামাল দিয়েছে। অন্যদিকে ৪৩.৯ শতাংশ মানুষ বলছেন, দেশে ভ্যাকসিন ম্যানেজমেন্ট উপযুক্ত নয়।

দেশের কৃষি আইন নিয়েও বেশিরভাগ মানুষ মোদি সরকারের উপর সন্তুষ্ট নয় তাও সমীক্ষায় ফুটে উঠেছে। তবে রাজনৈতিক মহল মনে করছেন, সামনে ২০২২ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তারপর ২০২৪ সালে লোকসভা নির্বাচন। সেখানে মোদি সরকারের ব্যর্থতার খতিয়ান বিপাকে ফেলতে পারে বিজেপিকে।

সমীক্ষায় দেশের ৬৪.৪ শতাংশ মানুষ মনে করেন, মোদি সরকার সব থেকে বেশি লাভবান হয়েছে দেশের কর্পোরেট সেক্টর থেকে। এ কারণে কৃষক আইন অনেকটাই সমালোচনার মুখে ফেলেছে কেন্দ্রীয় সরকারকে।

অন্যদিকে সমীক্ষায় উঠে এসেছে লাদাখে চীনের আগ্রাসন ও দখলদারি নিয়ে চীনের রক্তচক্ষুর সামনে ভারতের অবস্থানে সন্তুষ্ট নন অনেকেই। এই ইস্যুতে দেশের ৪৪.৮ শতাংশ মানুষ মনে করেন, এ কারণে ভারতের কেন্দ্রীয় সরকার অনেকটাই ব্যাকফুটে রয়েছে।

প্রীতি / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের