ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

হাটহাজারীতে সমবায় দিবস পালিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৪-১১-২০২৩ দুপুর ৩:১৪

সারা দেশের ন্যায় ৫২তম জাতীয় সমবায় দিবস নানা কর্মসূচির মধ্যদিয়ে চট্টগ্রামে  হাটহাজারীতে পালন করা হয়েছে। ‘সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও সমবায়ের যৌথ আয়োজনে দিবসটি পালন উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সফল সমবায় সমিতি এবং সমবায়ী উদ্যোক্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। শনিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক আবু রায়হানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক। সহকারী কর্মকর্তা মোঃ খালেদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার বিজয় কৃষ্ণ নাথ। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরী, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের নির্বাহী সদস্য শ্যামল নাথ, পল্লি উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, সমবায়ী মোঃ শওকত হোসেন, মনিরাজ কর প্রমূখ। এসময় সমবায় সমিতির সদস্য, উদ্যোক্তা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা