ঢাকায় রাজনৈতিক কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নাঙ্গলকোটে মানববন্ধন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) নাঙ্গলকোট উপজেলা শাখার আয়োজনে ঢাকায় রাজনৈতিক কর্মসূচী চলাকালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে শনিবার সকালে নাঙ্গলকোট প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন, নাঙ্গলকোট প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন রিয়াজ, সমাজকল্যাণ সম্পাদক মোঃ ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহম্মেদ মজুমদার, সাহিত্য সম্পাদক দুলাল মিয়া,নাঙ্গলকোট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম মিয়াজী। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) নাঙ্গলকোট উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক আব্দুর রহিম বাবলু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা ইউছুফ আলী ও সাংবাদিক তানভীর আহম্মেদ প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা সম্প্রতি ঢাকায় রাজনৈকিত কর্মসূচী চলাকালীন পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। এছাড়া যারা সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবিও জানান।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied